
পুঠিয়া প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়া উপজেলার শিক্ষক – শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনী অনুষ্ঠিত করা হয়েছে।
১২ জুন সকাল ১০ টায় উপজেলা মিলনায়তনে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS), এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লায়লা আক্তার, পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আসাদুল হক আসাদ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রিপন রেজা, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারুক রায়হান , পৌর যুবদলের সাবেক আহ্বায়ক নেফাউর রহমান সুমন এছাড়াও দলের অনেক নেতৃবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পুঠিয়া প্রতিনিধি,
মিজানুর রহমান
১২ জুন ২০২৬
