
প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় আপন দুই চাচাতো ভাই নিহত হয়েছেন। এছাড়াও গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। এরা সবাই ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী।
বুধবার (১৭-জুন) বেলা সাড়ে দশটার দিকে বানেশ্বর বাজারে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে এক ভাই ও রামেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে আরও এক ভাই মারা যান। আহতদের রামেক হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন,পুঠিয়া উপজেলার নকুলবাড়িয়া গ্রামের আব্দুল খালেক প্রামাণিক (৬৫) ও হাসেন আলী প্রামাণিক (৬০) আহতরা হলেন, ওই একই গ্রামের আতাউর রহমান,রাজশাহী নগরীর ভদ্রা এলাকার জিয়ারুল ইসলাম ও মোহনপুর উপজেলার কামারপাড়া গ্রামের ইন্তাজ আলী।
পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, অটোরিকশায় থাকা চার যাত্রী নকুলবাড়িয়া এলাকার একটি মসজিদের জন্য মাইক কেনার উদ্দেশ্যে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। অপরদিকে আমের ক্যারেট বহনকারী একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বানেশ্বর বাজারে ট্রাক ও অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হয় এবং আরও চারজনকে রামেক হাসপাতালে নেওয়া হলে হাসেন আলী মারা যায়। ঘটনার পর ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়েছে। ট্রাকটিকে জব্দ করা হয়েছে,মামলা প্রক্রিয়াধীন।
পুঠিয়া প্রতিনিধিঃ
মিজানুর রহমান
১৭ জুন ২০২৬
