বিএনপি নেতাদের বাসায় ধর্না দেয় তথাকথিত আপোষহীন নেতারা: আব্দুল কাদেরের মন্তব্য
একটা দলের নেতারা দিনভর বিএনপিকে নিয়ে বেফাঁস মন্তব্য করেন, আর রাতের বেলায় বিএনপি নেতাদের বাসায় গিয়ে ধর্না দেন—এমন অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।
পোস্টে আব্দুল কাদের লিখেছেন,
“একটা দলের নেতারা দিনের বেলায় হাঁক-ডাক ছাড়ে, দিনভর বিএনপিরে নিয়ে বেফাঁস মন্তব্য করে; আর রাতের বেলায় বিএনপির নেতাদের বাসায় গিয়ে ধর্না দেয়! মিডিয়ায় গলাবাজি করা আপোষহীন ঐ নেতা এবং তার ইমাম সাহেব গত পনের দিনে বিশটা সিটের জন্য বিএনপি নেতা সালাহউদ্দিন সাহেবের বাসায় তিনবার মিটিং করেছেন, মির্জা ফখরুল ইসলামের বাসায় ধর্না দিয়েছেন একবার!”
তিনি আরও উল্লেখ করেন, আসন নিশ্চিত হলে তথাকথিত আপোষহীন নেতাদেরও ‘বিক্রি হইতে সমস্যা নাই’।
সংগৃহীত
