
মো: বিলালুর রহমান জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি :
অদ্য ১৯ জুন ২০২৬ তারিখ আনুমানিক বিকেল ০৪:৪৫ ঘটিকায় বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর বড়গ্রাম বিওপির একটি টহল দল সীমান্ত হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিলেট জেলার বিয়ানীবাজার থানার অন্তর্গত ৩নং দোবাগ ইউনিয়নের উত্তর দুবাগ ইট বাটার দক্ষিন পাশ হতে ০১ জন আসামীসহ ২৬ পিস ইয়াবা ট্যাবলেট, ১.৯ কেজি গাঁজা, ২০০ রুপি ভারতীয় মুদ্রা এবং ২৩ টি ফয়েল পেপার আটক করে। যার সর্বমোট সিজার মূল্য- ১৪,৭৩০/- (চৌদ্দ হাজার সাতশত ত্রিশ) টাকা। এ ব্যাপারে পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।
