
আবুল হাশেম
রাজশাহী ব্যুরোঃ
রাজশাহীর বাঘায় মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহআলম (২৫) নামের এক যুবককে আটক করেছে বাঘা থানা পুলিশ।
বাঘা থানার এসআই প্রদ্যুৎ কুমার প্রামাণিকের নেতৃত্বে এসআই রবিউল ইসলাম, এসআই মহিদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ বুধবার (১ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে চকরাজাপুর ইউনিয়নের পলাশী ফতেপুর গ্রামের নতুনবাজার নামক স্থান হতে তাকে আটক করা হয়।
আটককৃত শাহআলম একই গ্রামের নুর ইসলাম মন্ডলের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ অবৈধ মাদকদ্রব্য ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে বাঘা থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
