

পুঠিয়া প্রতিনিধি,
রাজশাহী পুঠিয়া উপজেলার গন্ডগোহালি গ্রামে পশ্চিম পাড়ায় প্রতিবন্ধী আব্দুল মোতালেব (৭৫) পিতা মৃত আয়েস ভ্যানের ব্যাটারি চুরি হয়েছে।
গতকাল (২ অক্টোবর) বাড়ির উঠান থেকে রাতের যেকোনো সময় এই ঘটনাটি ঘটে। আব্দুল মোতালেব (৭৫) ২০ বছর আগে তার স্ত্রী একটি গরু বিক্রি ও এলাকাবাসীর কিছু টাকা নিয়ে স্বামীর চলাফলের জন্য কিনেছিলেন এই ভ্যানগাড়ি। ভ্যান গাড়িটি অনেক পুরনো হওয়ায় অনেকটাই নষ্ট হয়ে যায়। কোনভাবে সেই গাড়িতে চলাফেরা করে আব্দুল মোতালেব।
আব্দুল মোতালেবের স্ত্রী করর্পুল বেগম বলেন,আমার একটি গরু ছিলে সেই গরু থেকে দুধ বিক্রি করে চলতো সংসার,আমার স্বামীর যখন সুরি ঘায়ে পা কাটা পরে। তখন আমি গরুটি বিক্রি করে এই গাড়িটি কিনেছিলাম ও এলাকাবাসী কিছু সাহায্য করেছিল। আজকে আমার সব শেষ হয়ে গেল,সেই গাড়ির ব্যাটারি রাতে কে বা কাহারা চুরি করে নিয়ে চলে যায়। আমার তিনটা মেয়ে খুব অসহায়,একটা ছেলে সন্তান ছিল তাও আবার দুর্ঘটনায় মারা যায়। এখন আমি কি করবো।
আব্দুল মোতালেবের মেয়ে পারভিন খাতুন বলেন,আমরা গরীব মানুষ একটা গরু পুষে আমাদের তিন বোনকে বিয়ে দেয় গরিব ঘরে,আমরা আমাদের বাপ মাকে তেমনভাবে দেখতে পারিনা,আমার বাপ এইদিক ঐদিক ঘুরে এভাবেই আমাদের সংসার চলে। গতরাতে আমার বাবার গাড়ির ব্যাটারি চুরি হয়ে যায়।
আব্দুল মোতালেবের মেয়ে খাদিজা বলেন, আমাদের একটা গরু ছিল গরুটা বিক্রি করে, এই গাড়িটা কিনেছিলাম এই গাড়ি থাকায় অনেক জায়গাতে যেতে পারতো আমার বাবা। তাতে মানুষ কিছু দেয়, সেটাতেই চলতো কোনরকম সংসার। একটা ভাই ছিল দুর্ঘটনায় সেও মারা জায় । আমরা তিনটা বোন আমরাই মানুষের কাজ করে খাই।
আব্দুল মোতালেবকে নিয়ে বৃদ্ধা স্ত্রী ও সন্তান ভ্যান গাড়িটি ঠেলিয়ে তিন কিলোমিটার দূরে অবস্থিত থানায় জান। সেখানে একটি অভিযোগ দায়ের করেন। প্রশ্ন হচ্ছে আসলেই কি ৭৫ বছরের বয়সী আব্দুল মোতালেব তার এই ভ্যান গাড়ির ব্যাটারি ফিরে পাবে। একমাত্র আয়ের সম্বল চলাফেরার সম্বল,স্ত্রী সন্তান ঘরে থেকে কোলে করে নিয়ে এসে গাড়িতে বসাতেন। আব্দুল মোতালেবের ভাঙ্গা ঘর যা একটু বৃষ্টি হলে ছোট্ট ভাঙ্গা ঘরটি বৃষ্টি পানিতে ভরে যায়। ঘরের টিনগুলো যেন ছিদ্র হয়ে গেছে। ঘরে থাকা যেন দুরবস্থা। আব্দুল মোতালেব ও তার স্ত্রী সন্তানেরা সাহায্যের আবেদন করেন।
পুঠিয়া প্রতিনিধি,
মিজানুর
২ অক্টোবর ২০২৬
