
স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
শারদীয়া দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবক,ও বাজুয়া ইউনিয়ন পরিষদ এর সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বিধান বিশ্বাস। একাধারে তিনি খুলনা প্রগতি মানসিক হাসপাতাল ও মাদকসক্তি
নিরাময় কেন্দ্র পরিচালক বসুন্ধরা ডায়াগনস্টিক সেন্টার খুলনা প্রচার ও প্রকাশনা সম্পাদক : বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক ডায়াগনস্টিক মালিক সমিতি খুলনা জেলা শাখা সদস্য : বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র খুলনা জেলা মনিটরিং কমিটি খুলনা সাধারণ সম্পাদক : খুলনা বিভাগীয় বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র।শুভ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে
৮ নং বাজুয়া ইউনিয়নের সর্বস্তরের ভাই-বোনদের শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।মা দুর্গার আগমনে সবার জীবন আনন্দ, শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধিতে ভরে উঠুক। দুর্গোৎসবের এই পবিত্র সময়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হোক।
শুভ হোক সবার, মঙ্গল হোক সমাজের।শুভ শারদীয় দুর্গাপূজা। তিনি বলেন, দূর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। ধনী-গরীব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমান ভাগে ভাগাভাগি করে এই প্রত্যাশা আমার।তিনি শুভেচ্ছা বার্তায় আরো বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম যার যার উৎসব সবার। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে। তিনি সকলের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
