মোঃ রানা সরকার বিরামপুর উপজেলা (প্রতিনিধি) দিনাজপুর:
দিনাজপুরের নবাবগঞ্জে ব্যাটারিচালিত অটোভ্যানের ধাক্কায় মোত্তাকিয়া আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার ৩ নম্বর গোলাপগঞ্জ ইউনিয়নের হরিপুর (দিকপাড়া) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোত্তাকিয়া আক্তার ওই গ্রামের সুমন মিয়ার মেয়ে। এ ঘটনায় অটোভ্যানচালক জয়নাল হোসেন আহত হয়েছেন। তিনি নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, দুপুরে শিশুটি নিজ বাড়ির সামনের পাকা রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির একটি ব্যাটারিচালিত অটোভ্যান এসে শিশুটিকে সজোরে ধাক্কা দিয়ে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়।
পরে স্থানীয় বাসিন্দারা শিশুটিকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিহত শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তাং-১৯/১০/২৬ইং
