
নিজস্ব প্রতিবেদক
পথশিশুদের নিয়ে কাজ করার স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যালাইভের পক্ষ থেকে সনদ পেয়েছেন লেখক, সাংবাদিক ও সমাজকর্মী এবং সৃজন মঞ্চ ফাউন্ডেশনের সুপ্রিম অথরিটি এস. ইয়াছির আরাফাত।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে এ সনদ তুলে দেওয়া হয়।
এস. ইয়াছির আরাফাত লেখালেখি, সাংবাদিকতা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। বিশেষ করে পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের জীবনসংগ্রাম, অধিকার এবং তাদের ভবিষ্যৎ নিয়ে কাজ করার বিষয়ে আগ্রহী তিনি।
এর আগে এস. ইয়াছির আরাফাতের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ, রাজধানীর তেজগাঁও এলাকায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণসহ বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালিত হয়েছে।
সৃজন মঞ্চ ফাউন্ডেশনের সুপ্রিম অথরিটি হিসেবে তিনি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছেন।
পথশিশুদের নিয়ে কাজের স্বীকৃতিস্বরূপ পাওয়া এ সনদ তাঁর সামাজিক কর্মকাণ্ডে আরও উৎসাহ জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
