
পুঠিয়া প্রতিনিধি,
আগামীকাল (২০ -অক্টোবর) ২০২৬ তারিখ রোজ মঙ্গলবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সম্মানিত চেয়ারম্যান,দেশনায়ক তারেক রহমানের
শুভ আগমন উপলক্ষে (১৯-অক্টোবর) বিকেল চারটায় রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ মাইপাড়া বাজারে
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার নেতৃত্বে একটি শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর যুবদলের সদস্য সচিব মোঃ সাজ্জাদ হোসেন লাবিব এবং দুর্গাপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মাইনুল আহসান, দুর্গাপুর উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি জিলহাজ হোসেন ,জেলা যুবদলের সদস্য শহীদ উদ্দিন, সদস্য জসিম উদ্দিন,দুর্গাপুর পৌর ছাত্রদলের আহবায়ক রিমন হোসেন, পুঠিয়া পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক শামসুদ্দোহা বাবু ,সাবেক ছাত্রদল নেতা শানু ,যুবনেতা মিজানূর রহমান , বানেশ্বর কলেজ ছাত্রদলের সদস্য সচিব সোহান, যুগ্ম আহবায়ক বাদশা ,জামিল ,ফারুক সহ পুঠিয়া ও দুর্গাপুর উপজেলা ও পৌর শাখার এবং বিভিন্ন ইউনিয়নের বিএনপি ,যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উক্ত মিছিল শেষে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা বলেন, ঐতিহাসিক শিক্ষা নগরী রাজশাহীর পণ্যভুমিতে প্রধানমন্ত্রী তারেক রহমান কে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এবং সকল নেতাকর্মীর পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়ে সেই সাথে তিনি আগামীকাল সকলকে শৃঙ্খলা মেনে যথা সময়ে মাদ্রাসা ময়দানে দলে দলে যোগ দান করে উপস্থিত থেকে উক্ত জনসভা সফল করার আহবান জানান।
পুঠিয়া প্রতিনিধি,
মিজানুর
১৯ অক্টোবর ২০২৬
