রহমান শামীম, কুড়িগ্রাম।। কুড়িগ্রামের রৌমারীতে ব্যাটারিচালিত অটোগাড়িকে ধানবোঝাই ট্রাকের চাপায় পাঁচজন নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক মো. লুৎফর শেখকে (৪৫) পাবনা থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে পাবনা জেলার আতাইকুলা থানার বনগ্রাম এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-১৪, সিপিসি-১, জামালপুর ও এসআরবি-১২, সিপিসি-২, পাবনার একটি যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। এসআরবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৭ অক্টোবর দুপুর পৌনে ২টার দিকে রৌমারী উপজেলার কোমরভাঙ্গি এলাকায় বকশীগঞ্জ-রৌমারী পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। রৌমারীগামী ধানবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-২৮১১) বেপরোয়া গতিতে গিয়ে যাত্রীবাহী একটি ব্যাটারিচালিত অটোগাড়িকে চাপা দেয়। এতে অটোগাড়ির যাত্রী নজরুল ইসলাম (৫০), শরিফা খাতুন (৫০), লিপি আক্তার (৪৫), শিশু রিশাদ (১০) ও তুবা আক্তার (৮) নিহত হয়। এ ঘটনায় বৃষ্টি খাতুন (২৫) নামে আরও এক যাত্রী গুরুতর আহত হন। তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। দুর্ঘটনার পর ট্রাকচালক লুৎফর শেখ পালিয়ে আত্মগোপনে চলে যান। তাঁকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করে এসআরবি-১৪, সিপিসি-১, জামালপুর। পরে এসআরবি-১২, সিপিসি-২, পাবনার সহযোগিতায় যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।এ ঘটনায় চর রাজিবপুরের বাসিন্দা সুরমান আলী (৬৫) বাদী হয়ে ১৮ অক্টোবর রৌমারী থানায় মামলা করেন। মামলাটি ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ৯৮ ও ১০৫ ধারায় দায়ের করা হয়েছে।
গ্রেপ্তার লুৎফর শেখের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।//// Mobile 01718070388

রহমান শামীম, কুড়িগ্রাম।। কুড়িগ্রামের রৌমারীতে ব্যাটারিচালিত অটোগাড়িকে ধানবোঝাই ট্রাকের চাপায় পাঁচজন নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক মো. লুৎফর শেখকে (৪৫) পাবনা থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।