
শেখ মারুফ হোসেন
কালিগঞ্জ প্রতিনিধ :
সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা বিষয়ক কমিটি এবং চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার এর সভাপতিত্বে ও পরিচালনায় কালিগঞ্জ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধসহ এলাকার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি এসব বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা ও করণীয় নির্ধারণ করা হয়। এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, সাংবাদিকবৃন্দ, বিজিবি ক্যাম্পের ইনচার্জগন ও বিএনপি এবং জামায়াতের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
