
মোঃ শরীফুল আজম (বাবু)
গাইবান্ধা:
গাইবান্ধার ফুলছড়িতে তিন পিস ইয়াবাসহ উদাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক টিটু মিয়াকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে বিষয়টি আলোচিত কন্ঠের প্রতিবেদক কে নিশ্চিত করেন ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসরাকুল ইসলাম। এর আগে শুক্রবার দিবাগত রাতে উপজেলা শহরের খাদ্য গোডাউন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি ওই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলা শহরের খাদ্য গোডাউন এলাকায় অভিযান চালিয়ে মোঃ টিটু সরকার (২৭), পিতা-মৃত-সইমুদ্দিন, সাং-উত্তর বুড়াইল, থানা-ফুলছড়ি, জেলা-গাইবান্ধা,
টিটু মিয়াকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে তিন পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় শনিবার সকালে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে এক মাসের সশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
ফুলছড়ি থানার ওসি ইসরাকুল ইসলাম বলেন, শুক্রবার দিবাগত রাতে ইউএনওর নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা ও অর্থদণ্ড প্রদান করা হয়। শনিবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
