পুঠিয়া প্রতিনিধি:মিজানুর রহমান
ডেঙ্গু ও মশাবাহিত বিভিন্ন রোগের বিস্তার রোধে জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে রবিবার (১ নভেম্বর) পুঠিয়া পৌরসভার উদ্যোগে পৌর,এলাকার বিভিন্ন স্থানে মশার ওষুধ বিষ প্রয়োগ কার্যক্রম পরিচালনা করা হয় (এসিল্যান্ড) প্রসনজিৎ সাহার নেতৃত্বে।
(এসিল্যান্ড) প্রসনজিৎ সাহা বলেন,সবার সচেতনতাই পারে ডেঙ্গু প্রতিরোধ করতে যেমন,বাড়ির আশপাশ পরিষ্কার রাখুন। কোথাও পানি জমতে দেবেন না।
ফুলের টব, ডাবের খোসা,পরিত্যক্ত পাত্রে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করুন। নিজে সচেতন হোন, অন্যকেও সচেতন করুন। তিনি আরো বলেন,জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা এবং পরিচ্ছন্ন ও মশকমুক্ত পৌর এলাকা গড়ে তুলতে পুঠিয়া পৌরসভার এ কার্যক্রম অব্যাহত থাকবে।
পুঠিয়া প্রতিনিধি,
মিজানুর রহমান 
১ নভেম্বর ২০২৬
