
সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।।৷৷৷৷৷৷৷৷৷৷৷ কুড়িগ্রামবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্বপ্ন ও প্রাণের দাবি—কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় কুড়িগ্রামেই স্থাপিত হতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন কুড়িগ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ এবং কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এ বিষয়ে স্ট্যাটাস দিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন।
ডা. আতিকুর রহমান মুজাহিদ তার ভেরিফাইড পেজে লিখেছেন, “কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় ইনশাআল্লাহ কুড়িগ্রামেই হবে। (বিস্তারিত আসবে)”
অন্যদিকে,কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ তার পেজে উল্লেখ করেছেন,”কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় কুড়িগ্রামেই হবে, ইনশাআল্লাহ!” এছাড়া তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য বা অপপ্রচারে কান না দিয়ে যাচাইকৃত ও সত্য তথ্য তুলে ধরার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন।
তবে কৃষি বিশ্ববিদ্যালয় কুড়িগ্রামের কোথায় বা কোন স্থানে হবে তা কেউই পোস্টে উল্লেখ করেননি।///mobile 01718070388
