আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন, নগদ টাকা ও বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (SRB-৫)। এসব অভিযানে একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩ নভেম্বর রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, একটি রাউন্ড গুলি, আটটি ম্যাগাজিন এবং নগদ ১ লাখ ৮০ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র, মাদক, পাসপোর্ট জালিয়াতি ও অন্যান্য অপরাধের অভিযোগ রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, একই দিন রাতে রাজশাহী মহানগরের শাহমখদুম থানাধীন নওদাপাড়া এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে SRB-৫। এ অভিযানে মাদক কারবারের অভিযোগে মনোয়ারা বেগম ও শাহাদাত হোসেনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৮ কোটি টাকা বলে জানানো হয়েছে।
