
মো: বিলালুর রহমান সিলেট জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি
রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধনী ম্যাচকে সামনে রেখে জৈন্তাপুর উপজেলা ফুটবল দলের জার্সি উন্মোচন করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে জৈন্তাপুর প্রেসক্লাব হলরুমে আনুষ্ঠানিকভাবে দলের জার্সি উন্মোচন করা হয়। আগামীকাল শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ২টা ৩০ মিনিটে সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ।
জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, চারিকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাহ আলম চৌধুরী তোফায়েল, সিলেট জেলা তাঁতী দলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল আহমদ, উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক বদরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি হারুন উর-রশিদ সরকার, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, সিলেট মহানগর কৃষক দলের যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমকর্মী, ক্রীড়াবিদ এবং স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জার্সি উন্মোচনকে ঘিরে জৈন্তাপুর উপজেলা ফুটবল দলের খেলোয়াড়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আসন্ন টুর্নামেন্টে ভালো খেলার মাধ্যমে জৈন্তাপুরের সুনাম অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।
