
ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণে পুরো ধনবাড়ী শহর উৎসবমুখর হয়ে ওঠে। র্যালিতে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন, ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা বিএনপির সভাপতি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ধনবাড়ীর বিভিন্ন এলাকা থেকে আসা নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে র্যালিতে অংশ নেন। বিপুল জনসমাগমে র্যালিটি বিশাল আকার ধারণ করে। প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিকেলে ধনবাড়ী উপজেলার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় অতিথি ও নেতৃবৃন্দ ধনবাড়ী উপজেলার প্রতিষ্ঠার ইতিহাস, উন্নয়ন, সম্ভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
ধনবাড়ী উপজেলার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচিতে রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
