
হেলাল হোসেন কবির: লালমনিরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মরহুম এম এ হালিমের স্মরণে ‘এম এ হালিম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকালে লালমনিরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের এমটি হোসেন ইনস্টিটিউট মাঠে এম এ হালিম স্মৃতি সংঘের উদ্যোগে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
পৌর যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম জুলাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জেলা যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান ভিপি আনিস এবং সদস্য সচিব হাসান আলী।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ লিমন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা শাপলা এবং এম এ হালিম স্মৃতি সংঘের কমিটির সদস্যরা।
সংক্ষিপ্ত আলোচনা শেষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ‘মায়ের দোয়া জুয়েলারী কারখানা’ ও ‘ইসলামপুর স্পোর্টিং ক্লাব’ পরস্পরের মুখোমুখি হয়।
