
রাজশাহী পুঠিয়ায় মশক নিধন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
সারা দেশব্যাপী মাননীয় প্রধানমন্ত্রীর মশক নিধন কর্মসূচির অংশ হিসেবে পুঠিয়া উপজেলায় শনিবার ১২ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রম।
জনসাধারণকে ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ মশাবাহিত বিভিন্ন রোগ থেকে সুরক্ষা দিতে এবং একটি পরিচ্ছন্ন ও মশকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাননীয় সংসদ সদস্য রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল । এ সময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার,লিয়াকত সালমান। সহকারি কমিশনার (ভূমি) শিবুদাশ সহ সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মশক নিধন কার্যক্রম সফল করতে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত জরুরি। নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমে থাকতে না দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
পুঠিয়া প্রতিনিধি,
মিজানুর রহমান
১২ সেপ্টেম্বর ২০২৬
