
পুঠিয়া প্রতিনিধি,
রাজশাহী পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নে খোকসা গ্রামে গত ৯ সেপ্টেম্বর বুধবার রাত নয়টার দিকে গোয়াল ঘরে ধোয়া দিতে গিয়ে মোঃ আমিনুর ইসলামের বাড়ি আগুনের পুড়ে যায়। আগুনে পুড়িয়ে মারা যায় ৪ টি ছাগল ও একটি গরু পুড়ে যায়। চারটি রুম সহ ঘরে থাকা যাবতীয় সকল মালামাল নিমেষেই পুড়ে ছাই হয়ে যায়। শনিবার ১২ সেপ্টেম্বর দুপুর ১১ টার দিকে
এই খবর পাওয়া মাত্র ছুটে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রনেতা ও বাংলারদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম- সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। এ সময় গোলাম মোস্তফা আমিনুরের বাসায় গিয়ে খোজ খবর নেন এবং আর্থিক সাহায়তা করেন। তিনি বলেন,আমি যখন শুনেছি আমার মনে হচ্ছে যে এটা আপনার বাড়ি পুড়েনি আমার বাড়ি পুড়েছে,সেই কারণেই আপনার এখানে আসা।আপনার জন্য কিছু অধিকার নিয়ে এসেছি,আজকে যেমন আপনারটা হয়েছে তেমন আমারটাও হতে পারত। এটা নিয়ে তেমন হতাশা করবেন না। আমরা আপনার পাশে আছি বিএনপি আপনার পাশে আছে। যুবদল আপনার পাশে আছে। যুবদলের নেতাকর্মী আমার থানার যারা আছেন তারা আপনার সাথে সবসময় যোগাযোগ রাখবে। আপনার বাড়ি ঠিকঠাক না হওয়া পর্যন্ত সার্বক্ষণিক আপনার সাথে যোগাযোগ রাখবে। ইনশাল্লাহ আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান উনি একজন মানবিক মানুষ। এবং তার শাসনকাল পর্যন্ত পুঠিয়ার দুর্গাপুরের মানুষ কিছুতেই অভাব বোধ করবে না। যখনই কেউ দুর্ঘটনা কবলে পড়বে আমরা তার নির্দেশে সেখানেই হাজির হয়ে যাব। যেভাবে এখন আমরা আপনার এখানে হাজির হয়েছি। আমরা আপনার পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ।
পুঠিয়া প্রতিনিধি,
মিজানুর
১২ সেপ্টেম্বর ২০২৬
