
মানিকগঞ্জে চলন্ত বাসে অগ্নিসংযোগের ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন এক বাসচালক। সোমবার গভীর রাতে ঢাকা–আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর এলাকার গিলন্ড অংশে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বাস থামানোর পর ছদ্মবেশী দুর্বৃত্তরা বাসের সামনের অংশে দাহ্য পদার্থ নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়। এতে চালকের শরীরের বেশির ভাগ অংশ পুড়ে যায়। প্রথমে তাকে মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলেও অবস্থা গুরুতর হলে ঢামেকে পাঠানো হয়।
পুলিশ ধারণা করছে এটি একটি পরিকল্পিত নাশকতা। ঘটনার পর এলাকা থেকে দুই সন্দেহভাজনকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, জড়িত ব্যক্তিদের শনাক্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।
স্থানীয়রা বলছেন, রাতে মহাসড়কে নিরাপত্তা জোরদার না থাকায় দুর্বৃত্তরা সুযোগ নিচ্ছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
এদিকে বাস মালিক সমিতি দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে।
