
ঠাকুরগাঁওয়ের কৃতী সন্তান ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন আজ শুক্রবার মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেন।
এ সময় তিনি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে তাঁদের স্মৃতির প্রতি সম্মান জানান। পরে তিনি তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের পাশাপাশি দেশের মানুষের সার্বিক মঙ্গল কামনা করা হয়।
মাজার জিয়ারতের সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
