
শেখ মারুফ হোসেন
কালিগঞ্জ প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।রবিবার বিকেলে মৌতলা ইউনিয়ন বিএনপি অফিস প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মৌতলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি শেখ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ফয়সাল কবীর, সাবেক সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল মঈন ময়না। সাবেক সদস্য সচিব কাজী মোয়াজ্জিন কবীর পলাশ, যুবদলের আহ্বায়ক কাজী আবু সাঈদ ,সদস্য সচিব শেখ তুহিনুর হোসেন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মীর শাহাদত মীর শাহাদত হোসেন, ইউনিয়ন ছাত্রদলের উপজেলা আহবায়ক সদস্য আলমগীর হোসেন।ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আহবায়ক আলমগীর হোসেন,ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক এস এম নাঈম ইসলাম, মৌতলা ইউনিয়ন ছাত্রদল এবং সকল ওয়ার্ড বিএনপি’র নেতা ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।দোয়া মাহফিলে বক্তারা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের অগ্রদূত। তার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা আজ জাতির সার্বিক প্রত্যাশা। আমরা আল্লাহর দরবারে তার দীর্ঘ জীবন, সুস্বাস্থ্য ও পরিপূর্ণ আরোগ্য কামনা করছি। অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম।
