
আবুল হাশেম
রাজশাহী ব্যুরোঃ
বাঘা পৌর যুবদলের উদ্যোগে নারায়ণপুর বাজারস্থ পার্টি অফিসে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা ও রাজশাহীর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বিএনপি-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোঃ সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক, বাঘা উপজেলা বিএনপি,মোঃ কামাল হোসেন, সভাপতি, বাঘা পৌর বিএনপি,মোঃ শামীম সরকার, আহ্বায়ক, রাজশাহী জেলা ছাত্রদল,মোঃ মুখলেসুর রহমান মুকুল, সদস্য, বাঘা উপজেলা বিএনপি,মোঃ মহাতাব হোসেন, সভাপতি, বাঘা উপজেলা শ্রমিক দল,মোঃ জরুল ইসলাম পিন্টু, সাধারণ সম্পাদক, বাঘা উপজেলা শ্রমিক দল,মোঃ আসলাম সরদার, সভাপতি, ৪ নং ওয়ার্ড বিএনপি,মোঃ তছিকুল ইসলাম (তছি), সাধারণ সম্পাদক, ৬ নং ওয়ার্ড বিএনপি,সেলিনা আক্তার শাপলা, সভাপতি, বাঘা উপজেলা মহিলা দল,মোঃ তানভীর ফয়সাল তূর্য্য, যুগ্ম আহবায়ক, বাঘা যুবদল,মোঃ মাইনুর রহমান, যুবনেতা, বাঘা পৌর যুবদল,মোঃ মুখলেসুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক, উপজেলা শ্রমিক দল,মোঃ খেতু খান, যুগ্ম আহবায়ক, বাঘা পৌর ছাত্রদল,মোঃ গালিব খান, সাধারণ সম্পাদক, বাঘা শাহদৌলা সরকারি কলেজ ছাত্রদল মোঃ মানিক হোসেন, সভাপতি, ৪ নং ওয়ার্ড ছাত্রদল
এছাড়া যুবনেতা মিলন, সুইট, পলাশ আহমেদ, পলাশ মুহুরী এবং ছাত্রনেতা জাহিদ, আবিদ, তুষারসহ আরও অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।সভায় নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরও বেগবান ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।
