
পুঠিয়া প্রতিনিধিঃ
মিজানুর রহমানের (মিজান)
পুঠিয়া ৫-নং শিলমাড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। (৭-ডিসেম্বর) রোজ রবিবার বিকেল চারটায় ছাতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন,আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেশ কিছু দিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছে। বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন বক্তারা। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।
পুঠিয়া প্রতিনিধি,
মোঃ মিজানুর রহমান (মিজান)
