পুঠিয়া প্রতিনিধিঃ
মিজানুর রহমান (মিজান)
গতকাল (৬ ডিসেম্বর) শনিবার সন্ধ্যার দিকে পুঠিয়া শিলমাড়িয়া ইউনিয়নের পমপাড়ায় রাজা (৩০) নামে দুই সন্তানের পিতা বিষ পান করে আত্মহত্যা করেছে বলে অভিযোগ ওঠে।
এ বিষয়ে নিহতর বড় ভাই শাহিন বলেন,ঋণে জর্জরিত হওয়ায় ও পারিবারিক কলের কারণে আমার ছোট ভাই রাজা (৩০) সন্ধ্যার দিকে বিষ পান করে,আমরা জানতে পেরে দ্রুততার সাথে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে,অবস্থার অবনতি হওয়ায় পুঠিয়া হাসপাতালে কর্মরত ডাক্তার দ্রুততার সাথে রামেক হাসপাতালে প্রেরণ করেন।সেখানে চিকিৎসা চলাকালীন (৭-ডিসেম্বর) রবিবার মধ্যরাতে মৃত্যুবরণ করেন।
এই বিষয়ে পুঠিয়া থানা (ওসি) মোঃ ফরিদুল ইসলাম বলেন,এ ব্যাপারে একটি নিয়মিত মামলা হয়েছে,লাস্টটি ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুঠিয়া প্রতিনিধি,
মোঃ মিজানুর রহমান (মিজান)

