
কানাইঘাট প্রতিনিধিঃ
কানাইঘাট উপজেলার বিসিআইসি/বিএডিসি সার ডিলারগণের সাথে এক মতবিনিময় সভা বৃহস্পতিবার (১১ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বিশ্বজিৎ রায়ের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উক্ত কমিটির সদস্য দিঘীরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। সভায় উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভা বিসিআইসি/বিএডিসি সার ডিলারগণের উপস্থিতিতে সরকারের পরিপত্র অনুযায়ী নতুন করে শর্ত মোতাবেক আংশিক প্রতিটি ইউনিয়নে ও পৌরসভায় আরো দুইজন করে সার ডিলার নিয়োগ নিয়ে আলোচনা করা হয়। ডিলার নিয়োগ প্রক্রিয়াটি জেলা কৃষি অধিদপ্তরের মাধ্যমে পরিপত্র প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে কৃষি কর্মকর্তা বিশ্বজিৎ রায় বলেন। এছাড়াও সভায় সার ডিলারদের সরকারী মূল্যে সার বিক্রি করার নির্দেশ দেওয়া হয়। সার ডিলারগণও তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে বিষয়টি উর্ধ্বতন কতৃপক্ষ দেখবেন বলে কৃষি কর্মকর্তা বলেন। সরকারী নতুন নির্দেশনা বাস্তবায়ন হলে কৃষকরা প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার নিদিষ্ট ৩টি স্থান থেকে সহজে কৃষকরা সার কিনতে পারবেন।
