

এস এম হুমায়ুন বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের কচুয়ায় পদ্মনগর ইজারা কেন্দ্রীয় জামে মসজিদে সরদার জাহিদের পিতা প্রায়াত শিক্ষক সরদার বজলুর রহমানের স্মরণে জোহরের নামাজ বাদ ইসলামিক জলসা ও বজলুর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১১ ডিসেম্বর আয়োজিত দোয়া অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পপতি ও উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদের আমন্ত্রণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর এর মহাপরিচালক হযরত আল্লামা শাহ সালাহউদ্দিন। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে অংশ নেয় বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য খান মনিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক হাজরা আসাদুল ইসলাম পান্না,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ে আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ।
এদিন প্রধান অতিথি অনুষ্ঠান শেষে আগত মুসল্লিদের সাথে নিয়ে মরহুম বজলুর রহমানের কবর জিয়ারত করেন। পরবর্তীতে সরদার বজলুর রহমান হাফিজী মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শন করেন।
