
পুঠিয়া প্রতিনিধিঃ
মিজানুর রহমান (মিজান)
রাজশাহী-৫ (পুঠিয়া দুর্গাপুর) ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল এর পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ করেন মোঃ পিন্টু আলী। (১৫-ডিসেম্বর) সোমবার পুঠিয়া জিউপাড়া ইউনিয়ন বিএনপি প্রধান কার্যালয় ৫ নং ওয়ার্ড ধোপোপাড়া বাজার থেকে দুই শতাধিক অসহায় মেহনতি মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
এ সময় পিন্টু আলী বলেন,অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল তিনি সবসময়ই অসহায় গরীব দুঃখীর মানুষের মাঝে ছিলেন এবং থাকবে,তার পক্ষ থেকে অসহায় গরীব-দুখী মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ চলমান থাকবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন,ধোপোপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ হায়দার আলী। ৫ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ আরজ আলী,সাংগঠনিক সম্পাদক আইনুদ্দিন ৫ নং ওয়ার্ড,কৃষক দলের সভাপতি রনি ইসলাম ৫ নং ওয়ার্ড,৫ নং ওয়ার্ড বিএনপি’র প্রচার সম্পাদক মোঃ বেলাল হোসেন,বিএনপি নেতা ইনতাজ আলী,যুবদল নেতা,সোহেল,জুয়েল,রকি সহ উপস্থিত ছিল অসংখ্য নেতৃবৃন্দ।
মোঃ মিজানুর রহমান (মিজান)
পুঠিয়া প্রতিনিধি,
