পুঠিয়া প্রতিনিধিঃ
মিজানুর রহমান (মিজান)
এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
পুঠিয়া উপজেলার ঝলমলিয়া কলা হাটে একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হাটের ভিতরে ঢুকে উল্টে জায়,চাপা পড়ে ৪ নিহত হন। (১-জানুয়ারি) বৃহস্পতিবার সকাল সাতটার দিকে এই ঘটনাটি ঘটে,পরে মরদেহ বাড়িতে আনা হলে গোসল করাতে গিয়ে দেখে অন্যর একটি বিচ্ছিন্ন পা,পরিবারের সদস্য ও স্বজনদের বরাতে জানা গেছে।
স্থানীয় মসজিদের মুয়াজ্জিন ঝন্তু বলেন, মরদেহ গোসলের প্রস্তুতির জন্য ফায়ার ডিফেন্সের প্যাকেট খুলতেই তিনি মরদেহের সঙ্গে একটি বিচ্ছিন্ন পা দেখতে পান,বিষয়টি তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যদের জানানো হয়। পরে পরিবারের পক্ষ থেকে পুলিশকে অবহিত করা হয়।
নিহতের চাচাতো ভাই কামরুল ইসলাম বলেন,মুয়াজ্জিনের মাধ্যমে মরদেহের সঙ্গে অতিরিক্ত একটি পা থাকার বিষয়টি জানতে পারি,এর কিছুক্ষণের মধ্যেই পুলিশের পক্ষ থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশকে জানানো হয় ,দুর্ঘটনায় আহত অপর এক ব্যক্তির দুইটা পা বিচ্ছিন্ন হয়ে যায়,আহতের পরিবারের সদস্যরা পায়ের সন্ধান করছে,পরে সেন্টুর মরদেহের সঙ্গে অন্য কারো পা আসার কথা পুলিশকে জানানো হয়।
পরে পুলিশ অপর নিহতের পরিবারকে বিষয়টি অবহিত করে,অতিরিক্ত পা বুঝে নিতে তারা রওনা দিয়েছেন বলে জানান কামরুল ইসলাম। এদিকে দুর্ঘটনায় আহত হয়ে দুই পা হারানো ওই ব্যক্তির নাম রায়হান হোসেন, রায়হানের ভাতিজা অনিক বলেন, দুর্ঘটনায় আহত হয়ে রায়হানের এক হাতের কব্জি ও দুই পা বিচ্ছিন্ন হয়, তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি রয়েছে,পুলিশের কাছে পায়ের খোঁজ করলে তারা জানায় একটি পা বাগাতিপাড়ায় নিহত সেন্টুর বাড়িতে আছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা পা নিতে রওনা হয়েছে বলে জানান তারা।
নিহতরা হলেন,কাফুরিয়া গ্রামের শাহীন আলীর ছেলে সিয়াম (২৬) পাইকপাড়া গ্রামের আক্কেল প্রামাণিকের ছেলে মুনকের প্রামাণিক ও রাজশাহীর চারঘাট উপজেলার আস্করপুর গ্রামের মাহাতাব আলীর ছেলে ইসলাম আলী (৬২)।
তাছাড়া আহত হন পুঠিয়া বানেশ্বরের খুঁটিপাড়া গ্রামে ব্যবসায়ী রায়হান,তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ঝলমলিয়া বাজারে কলা কিনতে গিয়েছিলেন।
এই দুর্ঘটনার পর পবা হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হক জানিয়েছিলেন, ঝলমলিয়া বাজারে কলা বেচাকেনার স্থানে একটি বালুঝোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পুলিশ ঘটনাস্থলেই তিনজনের মরদেহ পায়,মরদেহ তিনটি পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে,এর মধ্যে পুলিশ সদস্যরা যাওয়ার আগেই মুনকের প্রামাণিকের লাশ তার স্বজনেরা বাড়িতে নিয়ে জায়।
পুঠিয়া প্রতিনিধিঃ
মোঃ মিজানুর রহমান (মিজান)
