
পুঠিয়া প্রতিনিধিঃ
মিজানুর রহমান (মিজান)
বৃহস্পতিবার (১-জানুয়ারি) সকাল ৭টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে রাজশাহী পুঠিয়া ঝলমলিয়া বালুবাহী ড্রামট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কলার বাজারে ঢুকে উল্টে গিয়ে ঘটনা স্থলেই প্রাণ হারায় ৪ জন। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান,পুঠিয়া উপজেলার বানেশ্বরের খুটিপাড়া গ্রামের জলিলের ছেলে রায়হান (৪০)। তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। অপর নিহতরা হলেন,চারঘাটের আসকরপুর গ্রামের বাসিন্দা মাহাকাবের ছেলে ইসলাম উদ্দিন (৬০), নাটোর কাফুরিয়া, সদর এলাকার শাহীনের ছেলে সিয়াম (১৬), নাটোর পাইকপাড়া গ্রামের আক্কেল প্রামানিকের ছেলে মুনকের(৩৮) নাটোর বাঘাতিপাড়া সাইফুেলর ছেলে সেন্টু (১৮)।
ফায়ার সার্ভিস জানায়,ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের টিম সকালে খবর পেয়ে ৫ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার কার্যক্রম শুরু করে।
পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল বলেন,নাটোরগামী একটি বালুবাহী ড্রাম ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে কলার হাটে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ৪ জন প্রাণ হারায়,পরে রাজশাহী মেডিকেলে চিকিৎসা চলাকালীন একজন নিহত হন নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো (৫) মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুঠিয়া প্রতিনিধিঃ
মোঃ মিজানুর রহমান
