
পুঠিয়া প্রতিনিধিঃ
মিজানুর রহমান (মিজান)
রাজশাহীর পুঠিয়ার দৈপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। এতে বিদ্যালয়ের মূল্যবান জিনিসপত্র সহ নগদ টাকার চুরি হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে।
থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতের কোনো এক সময় দৈ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসের দরজার তালা খুলে চুরির ঘটনা ঘটেছে। এতে স্কুলের মূল্যবান জিনিসপত্র দুইটি ল্যাপটপ ও একজন শিক্ষকের ড্রয়ারে রাখা ৬০০০ টাকা চুরি করে হয়েছে। বুধবার সকাল ৯ টার দিকে বিদ্যালয়ে এসে চুরি হওয়ার বিষয়টি জানতে পারেন। পরে তারা বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিলুফার বানু জানান, চুরি হওয়া বিষয়টি আমরা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছি। তিনি আমাদেরকে থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দেন। আমাদের বিদ্যালয়টি বেসরকারি থেকে সরকারি হওয়ায় এই বিদ্যালয়ে কোনো নৈশ প্রহরী নাই।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোখলেসুর রহমান জানান, দৈ পাড়া সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয় চুরির ঘটনাটি তিনি অবগত আছেন। এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
থানার ওসি ফরিদুল ইসলাম জানান, বুধবার এ বিষয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক থানায় একটি অভিযোগ করেছেন। আমরা তদন্ত করে আইনি ব্যবস্থা নেব।
মোঃ মিজানুর রহমান (মিজান)
পুঠিয়া প্রতিনিধি,
