
পুঠিয়া প্রতিনিধিঃ
মিজানুর রহমান (মিজান)
রাজশাহীর পুঠিয়া উপজেলা শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় শীতকালীন বিভিন্ন ফসল ভালো হলেও ক্ষতির মুখে পড়েছে বোরো বীজতলা,তীব্র শীত ও কুয়াশার কারণে সৃষ্ট কোল্ড ইনজুরিতে আক্রান্ত হয়ে নষ্ট হচ্ছে বীজতলার চারা,এতে উপজেলায় বোরো আবাদে চারা সংকটের আশঙ্কা করছেন বোরো ধান চাষীরা । এতে লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব নাও হতে পারে বলে মনে করেন চাষিরা। উপজেলা জুড়ে চলতি মৌসুমে ১শত ৪০ হেক্টর জমিতে বোরো ধানের বীজতলা তৈরি হয়েছে।
উপজেলার একাধিক কৃষকরা জানান, আমরা প্রতি কাঠা বীজতলার চারা দিয়ে চার বিঘা জমিতে ধান রোপন করা সম্ভব। কিন্তু বর্তমানে বীজতলার যে অবস্থা এতে এক বিঘা সর্বোচ্চ দুই বিঘার ধান রোপন করা সম্ভব হবে বলে জানান। এছাড়াও কৃষকরা আরো বলেন, আমরা কৃষি অফিস থেকে সঠিক পরামর্শ না পাওয়ায় আমাদের বীজতলা গুলো নষ্ট হয়ে যাচ্ছে। কৃষি অফিস যদি এ বিষয়গুলো সঠিক তদারকি করত তাহলে আমাদের বীজতলা গুলো নষ্ট হতো না এবং বোরো ধানের চারাগুলো ভালো হতো।
উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী বলেন, আমরা সর্বক্ষণে কৃষকদের বীজতলা পরিচর্যার সঠিক পরামর্শ দিয়ে আসছি। এছাড়াও আমাদের উপসহকারীরা প্রত্যেকটি ইউনিয়নের কৃষকদের কাছে যাচ্ছে এবং কৃষকদের বীজতলার জন্য সঠিক পরিচর্যা পরামর্শ দিচ্ছেন। এছাড়াও কৃষকদের বীজতলা রাতের বেলা পলিথিন দিয়ে ভালোভাবে ঢেকে রাখার পরামর্শ দিচ্ছেন।
বীজতলা নষ্ট হওয়ায় লক্ষ্যমাত্রা অর্জনে কোন প্রকার প্রভাব পড়বে কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি আরো জানান, বীজতলা কারণে বোরো মৌসুমে এর কোন প্রভাব পড়বে না।
মোঃ মিজানুর রহমান (মিজান)
পুঠিয়া প্রতিনিধি,
