
জকিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন কাজে সহায়তায়ে এগিয়ে এসেছেন শাহ মো: ফয়ছল চৌধুরী কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান শাহ মো: ফয়ছল চৌধুরী।
২০১৪ সালে ট্রাস্ট প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষা উন্নয়ন, সামাজি কর্মকান্ডে জকিগঞ্জ উপজেলার মধ্যে আলোচিত এক নাম শাহ মো: ফয়ছল চৌধুরী কল্যাণ ট্রাস্ট।
সাধারণ মানুষ মনে করেন ট্রাস্টের চেয়ারম্যান ফয়ছল চৌধুরী একজন মানবিক মানুষ।
ধর্ম ও বর্ণ নির্বিশেষে সাধ্যমতো সবার সহযোগিতায় এগিয়ে আসেন।
বিভিন্ন সামাজিক কার্যক্রমের ধারাবাহিকতায় অদ্য ২২ জানুয়ারি বৃহস্পতিবার বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন কাজে সহায়তায় ট্রাস্টের চেয়াম্যানের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করেন ট্রাস্টের সচিব ডা: সাদিক আহমদ তাপাদার।
এসময় উপস্থিত ছিলেন বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ফয়জুল ইসলাম চৌধুরী, প্রধান শিক্ষক মোস্তাক আহমদ চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক খালেদ আহমদ খাঁন,সহকারী শিক্ষক জয়নাল আবেদীন চৌধুরী, শুভ্রত চন্দ্র পাল,আব্দুল মালিক,শাহিনুর রহমান,কামরান রশীদ,বাবুল আক্তার,রফিকুল ইসলাম,স্বপ্না রানী রায়,শাহিনুল ইসলাম,শুভেন্দ্র চন্দ্র পাল,সবুজ হোসেন,বুলবুল আহমদ,সাঈদ আহমদ,রুজেল আচার্য্য,সাদিয়া হক ও সাহেনা আক্তার চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন,শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতনের প্রিন্সিপাল সাইফুর রহমান, বারহাল ছাত্র পরিষদের সভাপতি শাহিদ আহমদ,সাংগঠনিক সম্পাদক সৈয়দ হোসাইন আহমদ ও অফিস সম্পাদ শাহরিয়ার রহমান চৌধুরী।
