
এস এম হুমায়ুন বাগেরহাট প্রতিনিধি।।
বর্তমানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে গণভোটের জন্য প্রচার-প্রচারণা চালানো হচ্ছে এর ধারাবাহিকতায় গত ১১ জানুয়ারির মধ্যে প্রত্যেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেইন ফটোকের সামনে গন ভোটের ব্যানার ঝুলিয়ে রাখার নির্দেশনা দেওয়া হয়। কচুয়া উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা গেছে সরাসরি সরকারি নির্দেশনা অমান্য করে কিছু বিদ্যালয় কোন ভোটের ব্যানার প্রদর্শন করেনি এবং কিছু বিদ্যালয় ব্যানার ঝুলালেও তারা জনসম্মুক্ষে ব্যানারটি প্রদর্শন করেননি। এ বিষয়ে কচুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মির্জা মিজানুর আলম বলেন তার নজরে এসব আসেনি। স্থানীয় তরুণ ভোটার আশিকুর রহমান এবং আবু সাঈদ বলেন এই বিষয়টি খুবই খারাপ ভাবে দেখছেন বলে জানিয়েছেন। এছাড়াও কিছু প্রাথমিক বিদ্যালয় মেইন ফটোকে এখনো স্বৈরাচার শেখ হাসিনার নামের ফলক স্পষ্ট দেখা গেছে।
