
পুঠিয়া প্রতিনিধিঃ
মিজানুর রহমান (মিজান)
শুক্রবার (২৩) জানুয়ারি বিকেল ৩ টায় রাজশাহী পুঠিয়া উপজেলায় বিড়ালদহ মাজার মজু হাজির মাঠে ফুটবল ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিএনপি’র মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) উক্ত ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন,মরম দাউদ মোল্লার ছেলে বিএনপি নেতা মোঃ মিঠুন মোল্লা।
এ সময় প্রধান অতিথি বলেন,আমাদের বিএনপির খেলাধুলাকে নিয়ে পরিকল্পনা রয়েছে,খেলাকে আমরা পেশা হিসাবে গ্রহণ করার পরিকল্পনা আছে,যাতে এই খেলাধুলা করে তাদের জীবনে পেশাগত হিসাবে গ্রহণ করতে পারে এটা কিন্তু আমাদের পরিকল্পনা রয়েছে।
এ সময় আরও বক্তব্য রাখেন,মরম দাউদ মোল্লার ছেলে বিএনপি নেতা মোঃ মিঠুন মোল্লা বলেন,২০০৮ সালে নৌকা প্রতীক পেয়েছিল আব্দুল ওয়াদুদ দারা এই সেন্টারে ধানের প্রতীক পেয়েছিল অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল সেই সময়ই তার বিপক্ষে দাঁড়িয়ে ভোট করবে এরকম লোক ছিল না,নহু এবং দাউদ পিতা পুত্র ধানের শীষের ভোট করেছিল,সে সময় তাদের কি হয়েছিল সেটা আপনারা সবাই জানেন তাই ধানের শীষের বাইরে কেউ যাবেন না ধানের শিষে ভোট দিবেন।
প্রাইজমানি টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশগ্রহণ করেছিল,হাজার হাজার দর্শকদের উপস্থিতিতে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়,উক্ত ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন ভাড়োরা ফুটবল একাদশ বনাম পুটিমারী চারঘাট,নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকার কারণে সরাসরি ট্রাইবেকারে ৬-৫ গোলের চ্যাম্পিয়ন হয় পুটিমারি চারঘাট। এ সময় চাম্পিয়ান ও রানার আপ টিমের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল ও বিএনপি নেতা মোঃ মিঠুন মোল্লা।
পুঠিয়া প্রতিনিধিঃ
মোঃ মিজানুর রহমান (মিজান)
