
পুঠিয়া প্রতিনিধিঃ
মিজানুর রহমান (মিজান)
নুরাণী তালীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম কর্তৃক আয়োজিত সনদ পরীক্ষা (২০২৫) ইং-A+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার (২৪-জানুয়ারি) সকাল ১১ টার দিকে রাজশাহী পুঠিয়া সরিষাবাড়ী আল হাদি মডেল মাদ্রাসার উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (সাহেব) মুহতামিম চাঁদপুর মাদ্রাসা নাটোর।উপস্থিত ছিলেন,প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক,হাফেজ মাওলানা জয়নাল আবেদীন,হযরত মাওলানা,দেলোয়ার হোসেন সাইফি নাটোরী,হাফেজ মাওলানা রাকিবুল ইসলাম,মাওলানা মাহবুর রহমান। আলহাজ্ব আলাউদ্দিন মহরি,এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি,মোঃ আব্দুল বারীক,মাদ্রাসার সহ-সভাপতি মোঃ জমির উদ্দিন শাহ্,হাফেজ মেহেদী হাসান সহ উপস্থিত ছিলেন অসংখ্য শিক্ষার্থী ও অভিভাবকগণ। অনুষ্ঠান শেষে, কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা দেওয়া হয়।
পুঠিয়া প্রতিনিধিঃ
মিজানুর রহমান (মিজান)
