
পুঠিয়া প্রতিনিধিঃ
মিজানুর রহমান (মিজান)
রাজশাহী পুঠিয়া গন্ডগোহালী গ্রামে পশ্চিম পাড়ায় এক সপ্তাহের ব্যবধানে ১০ বাড়িতে চুরি এই বিষয় নিয়ে এলাকার মানুষের মাঝে প্রতিটি রাত এখন আতঙ্কেকে পার করছে ও এলাকাতে একটি চাঞ্চল্যকর ঘটনা সৃষ্টি হয়েছে,চুরির বিষয়ে (২৬-জানুয়ারি) পুঠিয়া থানাতে একটি অভিযোগ করেন মোঃ শাহিন হোসেন।
মোঃ শাহিন হোসেন বলেন,আমি সারাদিন ভ্যান ভাড়া মেরে এসে রাত দশটার দিকে বারান্দার উপরে ভ্যান রেখে আমি ঘুমাতে যাই,রাত তিনটার দিকে বাথরুম করতে এসে দেখি বারান্দাতে আমার ভ্যানটি চার্জ হচ্ছিল,পরে সকাল বেলা ঘুম থেকে উঠে দেখি আমার ভ্যান চুরি হয়ে গেছে,আমি বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে ভ্যানটি উদ্ধার করতে পারিনি,আমি একজন গরিব মানুষ এই ভ্যান দিয়ে আমার সংসারের সকল জীবিকা বহন করি,ভ্যানটি কিস্তির তুলে (৪০) হাজার টাকা দিয়ে কিনেছিলাম,ভ্যনটি চুরি হয়ে যাওয়ায় আমি কর্মহীন হয়ে পড়েছি,কি করে আমার সংসার চলবে এখন।তিনি আরো বলেন,আমাদের এলাকায় বেশ কিছুদিন ধরে বহিরাগত লোকজনদের চলাফেরা বৃদ্ধি পেয়েছে,তাদেরকে দেখে মনে হয় মাদকআসক্ত উক্ত ব্যক্তিরাই এমন চুরির ঘটনা করতে পারে বলে আমি মনে করছি। এই বিষয়ে পুঠিয়া থানা তে আমি একটি অভিযোগ করেছি।
একই এলাকার ভুক্তভোগী আলামিন বলেন,আমার দুটি বড় বড় রাজ হাঁস ছিল সেই রাজহাঁস দুটি রাতে কেবা কাহারা চুরি করে নিয়ে গেছে। বেলালের বাড়িতে থেকে রাতে দুটি হাঁস চুরি করে নিয়ে যায়,ইউনুস আলীর বাড়ি থেকে মুরগি চুরি হয়,আলমের বাড়ি থেকে মুরগি চুরি হয়,টমিলের বাড়ি থেকে ছয়টা রাজহাঁস হাঁস চুরি হয়,মোঃ দানার বাড়ি থেকে রাতে রাজহাঁস চুরি হয়।
এছাড়াও কয়েকদিনের ব্যবধানে রাতে বেশ কয়েকটি বাড়িতে চুরির চেষ্টা হয় বলে অভিযোগ পাওয়া গেছে,আয়নাল হোসেনের বাড়ি থেকে ছাগল চুরির চেষ্টা করা হয়,মতিনরের বাড়ি থেকে রাতে ঘরের শিকল লাগিয়ে দিয়ে চুরির চেষ্টা করে,তাৎক্ষণিকভাবে টের পেলে দ্রুততার সাথে চোর পালিয়ে জায়,ভুক্তভোগীদের সবার বাড়ি একই মহল্লায়।
এ বিষয়ে পুঠিয়া থানা (ওসি) ফরিদুল ইসলাম বলেন,আমরা একটি অভিযোগ পেয়েছি,এতগুলো চুরি হয়েছে সেটা আপনাদের মাধ্যমে জানলাম আমরা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিব,এবং এমন ঘটনা আর যেন না ঘটে সেই বিষয়ে আমরা নজর রাখছি।
মোঃ মিজানুর রহমান (মিজান)
পুঠিয়া প্রতিনিধিঃ
২৭ জানুয়ারি ২০২৬
