
পুঠিয়া প্রতিনিধিঃ
মিজানুর রহমান (মিজান)
গুড়ে অতিরিক্ত চিনি,ফিটকিরি মেশানো, ওজনে কম দেওয়া লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা করার অপরাধে ৫০,০০০ টাকা জরিমানা ও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মঙ্গলবার (২৭-জানুয়ারি) পুঠিয়া উপজেলার বিড়ালদহের নন্দনপুর বাজারে। দুপুর ১২ টার দিকে সহকারি (ভূমি) পুঠিয়া,রাজশাহী,শিবু দাশের নেতৃত্বে মোঃ হাবিবুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় গুড়ে অতিরিক্ত চিনি, ফিটকিরি মেশানো,ওজনে কম দেওয়া লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা করার অপরাধে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়,অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ সময় সহকারী (ভূমি) শিব দাশ বলেন, উপজেলাবাসীর স্বাস্থ্য-সুরক্ষা নিশ্চিতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।
পুঠিয়া প্রতিনিধিঃ
মোঃ মিজানুর রহমান (মিজান)
২৭ জানুয়ারি ২০২৬
