।
গাইবান্ধা প্রতিনিধি;
গাইবান্ধার পলাশবাড়ীতে দুর্বৃত্তের অতর্কিত হামলায় এক যুবদল সদস্যের আঙ্গুল বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে।রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার বরিশাল ইউনিয়নের জুনদাহ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তি বরিশাল ইউনিয়নের দূবলাগাড়ী গ্রামের মিরু মন্ডলের ছেলে কাকন (৩৬)। তিনি বরিশাল ইউনিয়নের বিএনপি যুবদলের একজন সদস্য।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কাকন জুনাদাহ বাজার এলাকায় অবস্থান করছিলেন হঠাৎ করে অজ্ঞাত কয়েকজন সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এসময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
সন্ত্রাসীদের হামলায় কাকনের হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায় এবং গুরুতরভাবে জখম হওয়ার পাশাপাশি তার দুই পায়ের হাড় ভেঙে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। স্থানীয় মানুষজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হামলার কারণ ও জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে পলাশবাড়ী থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান আহতের সজন এবং পুলিশ।
স্থানীয় আয়নাল মিয়া বলেন, কয়েকজন সন্ত্রাসী এসে হঠাৎ করে দেশি অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। আমরা তাদেরকে চিনতে পারিনি। এরকম হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এদিকে পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আ: সামাদের সাথে একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে পলাশবাড়ী পৌর বিএনপি’র সভাপতি আবুল কালাম আজাদ বলেন,বিএনপি উপজেলা সভাপতি সামাদের ভাগ্নে হয় আহত কানন।আমরা তো সামাদের ফেসবুকে দেখতেছি জামায়াত শিবিরের কর্মীরায় তার ভাগ্নেকে অস্ত্র দিয়ে আঘাত করেছে।এখানে কোন সন্ত্রাসী নয় জামাত-শিবিরের কর্মীরাই কাননের অপর হামলা চালায়। এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়াের আলম খান মুঠোফোনে বলেন , অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।আমি যতদূর জানি, তিনি বরিশাল ইউনিয়নের একজন বিএনপি যুবদলের সদস্য।
মোঃ শরীফুল আজম (বাবু)
01710402784
16-02-2026
ক্যাপশন-দুর্বৃত্তের অতর্কিত হামলায় আঙ্গুল বিচ্ছিন্ন হওয়া বরিশাল ইউনিয়নের বিএনপি যুবদল সদস্য কাননের ছবি।
