
পুঠিয়া উপজেলা প্রতিনিধি-
রাজশাহীর পুঠিয়ায় জমি জবর দখলের অভিযোগ উঠেছে তার নিজের আপন চাচাতো ভাইয়ের বিরুদ্ধে।
এমন ঘটনাটি ঘটেছে উপজেলার ভালুকগাছি ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে। জমি জবর দখলের অভিযোগে অভিযুক্ত ওই চাচাতো ভাইয়ের নাম মকবুল হোসেন মোল্লা, তার পিতার নাম দেছের আলী মোল্লা।
অপরদিকে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করা ব্যক্তির নাম আব্দুল হামিদ পিতা মৃত, নুর মোহাম্মদ মোল্লা। তাদের দুজনের বাড়ি একই এলাকায়। কোথাও কোন সূরাহা না পেয়ে, সমাধানের আশায় আব্দুল হামিদ পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাঁশবাড়ি মৌজার, ৭৩ নং খতিয়ানের, ৭২২ নং দাগের ৪০ শতাংশ জমির কিছু অংশ জোর জবরদস্তি করে ভোগদখল করে আসছেন অভিযুক্ত মকবুল হোসেন। এছাড়াও উল্টো বর্তমানে আরো জমি দখলের চেষ্টা করছেন তিনি। ওই বিষয়ে একাধিকবার এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সালিশ করে দিলেও তিনি তা মানেন না বলে অভিযোগ পত্রে উল্লেখ করা হয়। এসব বিষয় জানতে সরে জমিনে গেলেও মিলে এর সত্যতা।
মকবুল হোসেনকে বাসায় পাওয়া না গেলে তার স্ত্রীর সাথে কথা হলে তার স্ত্রী বলেন, আমাদের জমি ওরা জোর করে রেকর্ড করে নিয়ে আছে। আমাদের বর্তমানে কোন কাগজপত্র নাই। কিন্তু এই জমিগুলো আমরা পাবো। তারা আমাদের সাথে চালাকি করে জমি আজ থেকে ৬০ বছর আগে রেকর্ড করে নিয়ে নিয়েছে।
বাদী আব্দুল হামিদ ও তাদের কয়েকজন প্রতিবেশীর সাথে কথা হলে তারা বলেন, মকবুল হোসেন আমাদের জমি জোরপূর্বক দখল করে নিয়ে আছে। আমরা বাড়ি করব করতে পারছি না। আমরা বাড়ি করতে গেলে তারা বাধা দিচ্ছেন। সে তার সব জমি বিক্রি করে দিয়ে এখন আমাদের জমি দখল করে নিয়ে আছে। এ বিষয়ে কোথাও গিয়ে আমরা সমাধান পাইনি তাই ইউএনও সাহেবের কাছে অভিযোগ দিয়েছি। আমরা সঠিক সমাধান চাই।
এসব বিষয়ে জানতে চাইলে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার সালমান বলেন, বিষয়টা আমি জানি না তবে জমি জমার বিষয় সেটা আমি এসিল্যান্ডকে ফরওয়ার্ড করি আমি বাহিরে আছি অফিসে গেলে আরও বিস্তারিত জানাতে পারবো। তবে কোথাও কোনো সমস্যা হলে তা সমাধান করার অবশ্যই চেষ্টা থাকবে আমার।
