গাইবান্ধা প্রতিনিধি:
দেশের দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে নতুন সরকারের উদ্যোগ হিসেবে আসছে ফ্যামিলি কার্ড কর্মসূচি। অর্থনৈতিক চাপ ও মূল্যস্ফীতিতে এই সময়ে সাধারণ মানুষের আর্থিক সক্ষমতা বাড়াতে ফ্যামিলি গার্ডের কার্ডের পরিকল্পনা করেছে নতুন সরকার।
আবেদন করতে যা যা লাগবে:
যদিও আবেদন প্রক্রিয়া এখনো পূর্ণাঙ্গভাবে শুরু হয়নি, প্রক্রিয়া দিনে আছে। তবে প্রাথমিক প্রস্তুতি হিসেবে নিম্নোক্ত কাগজগুলো সংগ্রহে রাখতে হবে।
১/ আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র বা (NID)।
২/ পাসপোর্ট সাইজের সদ্য তোলা রঙিন ছবি।
৩/ একটি সচল মোবাইল নম্বার যে নাম্বারে বিকাশ রকেট নগদ অথবা যেকোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে।
আবেদন কোথায় কিভাবে করবেন:
সরকারের প্রতিশ্রুত পাইলট প্রকল্প শেষে ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা কাউন্সিলর কার্যালয় থেকে সরাসরি আবেদন ফর্ম সংগ্রহ করা যাবে। এ ছাড়াও ঘরে বসে দ্রুত আবেদনের জন্য একটি অনলাইন পোর্টাল চালুর প্রস্তুতিও নিচ্ছে বর্তমান সরকার। প্রতি পরিবারে জন্য কেবল একটি কার্ড ইস্যু করা হবে। যার মাধ্যমে মাসিক নগদ টাকা অথবা নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হবে।
মোঃ শরীফুল আজম
