হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল (থার্ড টার্মিনাল) চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।
থার্ড টার্মিনাল কবে নাগাদ চালু হবে তা এখনও নির্দিষ্টভাবে বলা সম্ভব নয়। মন্ত্রী জানান, এখন আলাপ-আলোচনা ও পরিকল্পনা চলছে, কীভাবে দ্রুত চালু করা যায় সেই প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে। কিছু অংশের নির্মাণ ও নেটওয়ার্ক সমস্যা থাকায় পূর্বে কার্যক্রম স্থগিত হয়েছিল। তবে বর্তমান সরকারের প্রচেষ্টায় এগুলো সমাধান করে টার্মিনাল চালু করা হবে।
