রাণীশংকৈলে মন্দিরের প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ
সুজন আলী, রানীশংকৈল ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভায় একটি মন্দিরের প্রতিমা ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে পৌরসভার ৯ নং ওয়ার্ডের মহলবাড়ি এলাকার ‘শ্রী শ্রী বনকালী মন্দিরে’ এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মন্দিরের জমি দাতা জোনাকু দেবের স্ত্রী শারতি বালা গত মঙ্গলবার সন্ধ্যায় পূজা শেষে প্রদীপ জ্বালিয়ে বাড়ি ফেরেন। পরদিন সকালে স্থানীয় বাসিন্দা গণেশ চন্দ্র মন্দিরে গিয়ে দেখেন, বাঁশের বেড়া খোলা এবং মন্দিরের ৪টি প্রতিমার মধ্যে ‘শিব ভোলানাথ’ প্রতিমার পেটের অংশ ভাঙা ও সেখানে আগুনের ছাই পড়ে আছে।
বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও শুরুতে জানাজানি হয়নি। বুধবার দিবাগত রাতে স্থানীয় সংবাদকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বিষয়টি ছড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ বারি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাটির প্রদীপ থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সুজন আলী
রানীশংকৈল প্রতিনিধি ক
- ২৭.২.২০২৬

