পুঠিয়ায় মুক্তিযোদ্ধা ভাতার টাকা কৌশলে কেড়ে নিল প্রতারক চক্
পুঠিয়া প্রতিনিধিঃ বৃদ্ধ আঃ হাকিম ওরফে (বাদশা) মুক্তিযোদ্ধা ভাতার টাকা কৌশলে নিয়ে পালিয়ে গেলেন প্রতারক চক্র
(২ মার্চ) সোমবার দুপুর দুইটার দিকে বীর মুক্তিযোদ্ধা আঃ হাকিম ওরফে (বাদশা) সোনালী ব্যাংক পুঠিয়া শাখা হতে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন করেন। এসময় দুই প্রতারক বিষয়টি লক্ষ্য রাখে এবং কৌশলে আব্দুল হাকিমকে পরনে থাকা কাপড়ে ময়লা লাগিয়ে দেয়। অতপর প্রতারক চক্র বলে চাচা আপনার কাপড়ে ময়লা লেগেছে চলুন পরিষ্কার করে দিই এই কথা বলে বৃদ্ধের
কাছে থাকা ১৯৯০০ টাকা হাতিয়ে নেয়।মুক্তিযোদ্ধা আঃ হাকিমের বাড়ি পুঠিয়া বিড়ালদহ এলাকায়।
বৃদ্ধ মুক্তিযোদ্ধার স্ত্রী রোমেলা বলেন,আমার স্বামীকে পাঞ্জাবি ময়লা দেখিয়ে মসজিদে নিয়ে গেলে এক দারিয়ালা লোক ও এক দারিবিহীন লোক আমার স্বামীর টাকা নিয়ে নেয়,আমরা সেখানকার সিসি ক্যামেরাতে দেখেছি।
এ বিষয়ে মুক্তিযোদ্ধা আঃ হাকিম বলেন,আমি টাকা তুলে নিয়ে আসি রাস্তায় দুই লোক আমাকে বলল,তোমার কাপড়ের ময়লা ভরেছে ,চলেন মসজিদে নিয়ে আপনাকে পরিষ্কার করে দিই,আর সেই দুই ব্যক্তি বলছে,তুই অনেক ভালো মানুষ,তুই অনেক ভালো লোক,এভাবে অনেক কয়বার বলল,পরে আমাকে মসজিদের ভিতরে নিয়ে গিয়ে আমার কাপড় বারান্দায় খুলে রেখে,আমাকে একজন মসজিদের ভিতরে নিয়ে যায়,আমি মুরুব্বী মানুষ তেমন চলাফেরা করতে পারি না,একটু পরে দেখি কেউ নেই,আস্তে আস্তে বারন্ধাতে এসে আমার পাঞ্জাবি পকেটে টাকা ছিল সেই টাকাগুলো আর নেই,সামনে ঈদ আমি আমার পরিবার নিয়ে এই টাকাগুলো দিয়ে ঈদ উদযাপন করব তা আর হল না।
