জাকির হোসেন সুমন , ব্যাুরো প্রধান ইউরোপ :
আসন্ন কিশোরগন্জ জেলার ভৈরব পৌরসভার মেয়র পদে প্রার্থী হিসেবে সাবেক ভিপি ও ভৈরব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান এর দলিয় মনোনয়নের দাবীতে আলোচনা সভা ও ইফতার এর আয়োজন করেন ইতালির ভেনিসে বসবাসরত কিশোরগন্জ জেলার ভৈরব পৌরসভার সর্বস্তরের জনগণ । ইতালির ভেনিসের মেস্রের ভৈরব রেস্টুরেন্টে আয়োজিত আলোচনা সভায় হাসান মাহমুদ পিন্টুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন মোস্তাফিজুর রহমান রবিন।
আলোচনা সবায় ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগণ দল মত নির্বিশেষে ভিপি মুজিবুর রহমান কে বিএনপি দলিয় মনোনয়নের দাবী জানান। সে সময় ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন মেয়র মনোনয়ন প্রত্যাশী মুজিবুর রহমান । আলোচনা শেষে ইফতারির পূর্ব মূহুর্তে দেশ ও জাতির কল্যানে দোয়া করা হয়।
