পুঠিয়া প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়ায় সন্ত্রাসীদের হামলা, লুটপাট ও বাড়ি ভাংচুর এর প্রতিবাদে এবং ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নাজমুল হক নামে এক ভুক্তভোগী। (৫ মার্চ) দুপুর ২ টার দিকে পুঠিয়া বাজারে একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় ভূক্তোভোগী অভিযোগ করে জানান, অভিযুক্ত সাব্বির, মারুফ ও সৈয়দ আলী অতর্কিত ভাবে হামলা,লুটপাট ও ভাংচুর চালায় ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা চরম আতংকের মধ্যে দিন পার করছে। পরিবারের নিরাপত্তা নিশ্চিত ও সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান ভূক্তোভোগী।
