পুঠিয়া প্রতিনিধিঃ মিজানুর রহমান (মিজান) রাজশাহী পুঠিয়ায় পৌরসভার আয়োজনে,ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান পরিচালনা হয়। (১৪ মার্চ) দুপুর একটার দিকে পুঠিয়া উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়,র্যালিটি বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে আবার উপজেলা চত্বরে এসে শেষ হয়। এ সময় ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ সমন্বিত অভিযানের উদ্বোধন ঘোষণা করা হয়। ও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়,ও মশা নিধন ওষুধ স্প্রে করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার,লিয়াকত সালমান,পুঠিয়া,রাজশাহী। উপস্থিত ছিলেন,পুঠিয়া-দুর্গাপুরের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল এর ছেলে ব্যারিস্টার আবু বক্কর সিদ্দিক রাজন,উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) শিবু দাশ। এছাড়াও উপস্থিত ছিলেন,সাবেক উপজেলা চেয়ারম্যান জুম্মা হাজী,সাবেক মেয়র পুঠিয়া পৌর,আসাদুল ইসলাম আসাদ,বেলপুকুর ইউনিয়ন চেয়ারম্যান রাকিব,কৃষক দলের আহ্বায়ক রিপন রেজা,পুঠিয়া উপজেলা। বিএনপি নেতা,মোঃ জয়নাল,আবু হায়াত সহ পৌরসভার সকল কর্মচারী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
