পুঠিয়া প্রতিনিধিঃ মিজানুর রহমান (মিজান) রাজশাহীর পুঠিয়া উপজেলায় সরকারি তহবিলের চেক বিতরণ সম্পন্ন করা হয়েছে। (১৪ মার্চ) সকাল ১১ টার সময় উপজেলা মডেল মসজিদে মিলনায়তন কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা লিয়াকত সালমান, উপজেলা ভূমি কর্মকর্তা শিবু দাস,- বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বারিস্টার আবু বক্কর সিদ্দিক রাজন , সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আনারুল ইসলাম জুম্মা, সাবেক পৌর,মেয়র আসাদ,বেলপুকুর ইউনিয়ন চেয়ারম্যান রাকিব,কৃষক দলের আহ্বায়ক রিপন রেজা পুঠিয়া উপজেলা,বিএনপি নেতা মোঃ জয়নাল, সাবেক সভাপতি,আসাদুজ্জামান আবু হায়াত প্রমুখ এছাড়াও অনেক নেতা কর্মী উপস্থিত ছিলেন। উপজেলা পর্যায়ে নারী পুরুষ সহ মোট ২৩ জনের মধ্যে যাকাত বিতরণ করা হয়েছে। মাথা পিছু টাকার পরিমান ছিলো ৫ হাজার ১শত ৮০ টাকা। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আবু বকর সিদ্দিক রাজন বলে, নামাজ যেমন ফরজ ঠিক যাদের যাকাত দেওয়ার সামর্থ্য আছে তাদের পুরো যাকাত তেমনি ফরজ। আজকে যে পরিমাণ মানুষকে যাকাত দেওয়া হয়েছে। ঠিক সামনে রমজানে এর থেকে যেন বেশি মানুষকে যাকাত দেওয়া হয় সেই লক্ষ্যে আমাদের সবাইকে নিজ নিজ স্থান থেকে সচেতনতা বৃদ্ধি করতে হবে। সেই সাথে সকলকে বোঝাতে হবে যারা সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদান করে সেই যাকাতের টাকা সঠিক মানুষের মধ্যেই বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান জানান, যাদের উপর যাকাত ফরজ হয়েছে তাদের সবাইকে বুঝাতে হবে যাকাতের ফজিলত । সেজন্যে সকল কে নিজ নিজ অবস্থান থেকে যাকাতের প্রতি সঠিক ধারণা মানুষের মধ্যে প্রদান করতে হবে। এছাড়াও উপস্থিত শিক্ষকদেরকে যাকাত সম্পর্কে আরো বেশি প্রচার-প্রচারণা চালানোর আহ্বান জানান।
